সারা নারায়ণগঞ্জ

আমলাপাড়ার শতবর্ষের পূজা ও বোস কেবিনের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পূজা মন্ডপ পরিদর্শনে এসে বোস কেবিনে চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরিদর্শনকালে মণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবহিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এর আগে শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে দুধ চায়ের স্বাদ নেন মার্কিন রাষ্ট্রদূত।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে তিনি এসব স্থান পরিদর্শন করেন।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছিলেন তিনি। এমন একটি মণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। আমলাপাড়ার আয়োজন, সাজসজ্জা ও আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজার শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি দোকানটির প্রসিদ্ধ দুধ চা পান করেন এবং এর শত বছরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ কমিটির নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। সেখানে তিনি কারুপল্লির জামদানি পল্লী ঘুরে দেখেন এবং স্থানীয় ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে অবহিত হন।

এদিকে রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

আমলাপাড়া পূজামণ্ডপ, বোস কেবিন, পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারি ও সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আমলাপাড়ার শতবর্ষের পূজা ও বোস কেবিনের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x