সারা নারায়ণগঞ্জ

কুতুবপুরে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি উপহার

ফতুল্লার কুতুবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি উপহার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাধবী মার্মার ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের প্রায় চারটি পূজামণ্ডপে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, সহসভাপতি হাজী মো. শহিদুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্যসচিব বাবুল আহমেদ।

এ ছাড়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমসহ ফতুল্লা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কুতুবপুরে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি উপহার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x