সারা নারায়ণগঞ্জ

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি আবুল কালাম গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় কালাম গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ফতুল্লার লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম ফতুল্লার লালখাঁ এলাকার শুক্কুর মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে তিনি আওয়ামী লীগ নেতা শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শাহ নিজামের অনুসারী পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন কালাম। বিচারের নামে স্থানীয় নিরীহ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

 আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির কিছু নেতার সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। এ ছাড়া কিছু ভাড়াটিয়ার অসহায়ত্বের সুযোগ নিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আবুল কালামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি আবুল কালাম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x