নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মহানবমী উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান,( পিপিএম) বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জের শ্রীশ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তত্ত্বাবধানে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, পুলিশের অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন