সারা নারায়ণগঞ্জ

ঢাকা -নারায়নগঞ্জ লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে প্রাইভেটকার, আহত ৩

ঢাকা -নারায়নগঞ্জ লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে প্রাইভেটকার

নারায়ণগঞ্জের ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। দুর্ঘটনায় অটোরিকশাটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর তিন যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অটোরিকশার চালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

দুর্ঘটনার কারণ এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকা -নারায়নগঞ্জ লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে প্রাইভেটকার, আহত ৩

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x