শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন