সারা নারায়ণগঞ্জ

শহীদ রিয়া গোপের পরিবারের পাশে থাকার আশ্বাস এনসিপি নেতাদের

শিশু রিয়া গেপের পরিবারের পাশে এনসিপি নেতৃবৃন্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এনসিপি নেতারা বলেন, শহীদ রিয়া গোপ আজ বেঁচে থাকলে তার বয়স হতো আট বছর। এই বয়সে একটি শিশুর দুর্গাপূজার আনন্দে মেতে থাকার কথা। উৎসবের এই সময়ে রিয়ার অনুপস্থিতি ও তার পরিবারের কষ্টের কথা ভাবলে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

নেতারা পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, “শহীদ রিয়া গোপ আজ বেঁচে থাকলে তার বয়স হতো আট বছর। এই বয়সের একটি শিশু দুর্গাপূজার উৎসবকে ঘিরে কত আনন্দে মেতে থাকত, তা ভাবতেই আমরা ভেঙে পড়ি। আপনাদের কষ্ট আমরা অনুভব করি। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।

সাক্ষাৎকালে নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শহীদ রিয়া গোপের পরিবারের পাশে থাকার আশ্বাস এনসিপি নেতাদের

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x