দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁর চলাফেরার সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দেওভোগে বিল্লাল হোসেনের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন খোরশেদ এবং তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় খোরশেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর অগ্নিঝরা বক্তব্য আন্দোলনরত নেতাকর্মীদের উৎসাহিত করেছে। বর্তমানে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জীবনযাপন করছেন। তাঁর চিকিৎসায় দলের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল, রানা মুন্সি, হাজী আলম চান, মো. মিঠু, জামাল হোসেন, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, মহিউদ্দিন শুভ, আবদুর রহিম, গাজী খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন