সারা নারায়ণগঞ্জ

ঢাকার মতিঝিলে মিথ্যা মামলা আসামী করে ফতুল্লার পিলকুনীতে জমি দখলের চেস্টা

পিলকুনীতে বালু ফেলে জমি দখলের চেস্টা

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা এবং ঢাকার মতিঝিল থানার মানবপাচার মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে শাহ আলম ওরফে সাহেব ও শাকিরুল কবিরের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জমির মালিক মহাসিন বাদী হয়ে শাহ আলম (৬০), শাকিরুল কবির (৪৫) ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মহাসিন জানান, পিলকুনী মৌজার এসএ ১৬৮ ও আরএস ৪৫৮ নম্বর দাগের জমি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। গত ২০ অক্টোবর রাতে অভিযুক্তরা ওই জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

মহাসিনের দাবি, জমি দখলের উদ্দেশ্যে তাঁকে ও স্থানীয় বাসিন্দা আমির আলীকে মতিঝিল থানার মানবপাচার আইনের একটি মামলায় আসামি করা হয়েছে। তিনি গাড়ির হেলপার এবং আমির আলী কখনো বিদেশে লোক পাঠানোর ব্যবসায় জড়িত ছিলেন না বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, জমিতে বালু ফেলে ভরাটের অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরে যান। বালু ফেলার ঘটনা সত্য উল্লেখ করে তিনি বলেন, জমির মালিকানা-সংক্রান্ত বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকার মতিঝিলে মিথ্যা মামলা আসামী করে ফতুল্লার পিলকুনীতে জমি দখলের চেস্টা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x