সারা নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মদ,গাজাঁ ও ইয়াবা সহ গ্রেপ্তার ৭১ জন

নারায়নগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৭১

নারায়ণগঞ্জে জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২ হাজার ১২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী সাতজন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, ছিনতাইকারী হিসেবে চিহ্নিত নয়জন, নিয়মিত মামলার আসামি ছয়জন, অন্যান্য মামলায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে দুজন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার হয়েছেন সাতজন। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা এলাকায় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁয়ে ৭২ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া রূপগঞ্জে ১২ জন এবং আড়াইহাজারে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের দাবি, মাদক উদ্ধার, ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়নগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মদ,গাজাঁ ও ইয়াবা সহ গ্রেপ্তার ৭১ জন

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x