সারা নারায়ণগঞ্জ

ক্লুলেস শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম পিপিএম

শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম পিপিএম

ক্লুলেস শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, চাকু ও মোটরসাইকেল উদ্ধারসহ ৮ আসামিকে গ্রেপ্তারের ঘটনায় শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন মফিজুল ইসলাম পিপিএম।

রবিবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর কাছ থেকে আর্থিক পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ক্লুলেস শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মফিজুল ইসলাম পিপিএম। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, চাকু ও মোটরসাইকেলসহ ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার এবং নিয়মিত মামলায় আরও ৭ জন আসামিকে গ্রেপ্তারের ঘটনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এসব সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়। পরে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম তাঁর হাতে আর্থিক পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অপরাধ দমন, হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ক্লুলেস শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম পিপিএম

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x