সারা নারায়ণগঞ্জ

কর্মদক্ষতায় তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির

তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির

দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এর আগে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আরও দুইবার পুরস্কৃত হন তিনি।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন, তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। এই পুরস্কার দায়িত্ব পালনে তাঁর উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

এ স্বীকৃতির জন্য পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কর্মদক্ষতায় তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x