বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মহানগর যুবদল। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সকাল ১০টায় মহানগর যুবদলের তত্ত্বাবধানে এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমানের মেডিকেল টিমের সহযোগিতায় ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যঅ্যাডভোকেট আবুল কালাম বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের মানবিক কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালু রাখার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই আদর্শকে ধারণ করেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, রাজনৈতিক লড়াই-সংগ্রামের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার মানসিকতাও থাকতে হবে। অভিজ্ঞ চিকিৎসক ডা. মজিবুর রহমানের মেডিকেল টিমের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে। রাজপথের আন্দোলনের পাশাপাশি যুবদল মানুষের বিপদে-আপদে পাশে থাকবে বলেও জানান তিনি।
মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, সুচিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ১৯৭১ সালের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি অর্জন। সেই চেতনায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করার কথা জানান তিনি।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মজিবুর রহমান, খানপুর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বয়েজ উদ্দিন, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. নাজমুল বিপুল, খানপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামিরা এবং আদর্শ পরিবার কল্যাণ সংস্থার ডা. তানজিলা নিপা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন