সারা নারায়ণগঞ্জ

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টসে ১০ ইভেন্টে খেলোয়াড় বাছাই

নতুন কুঁড়ি স্পোর্টসে ১০ ইভেন্টে খেলোয়াড় বাছাই

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টসে ১০ ইভেন্টে খেলোয়াড় বাছাই 

 স্পোর্টস-২০২৬-২৭ উপলক্ষে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।

বন্দর উপজেলার শামসুজ্জোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগ্রহী শিশু-কিশোরেরা।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭-এর আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ভলিবল—এই ১০টি খেলায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটবে এবং শিশু-কিশোরেরা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টসে ১০ ইভেন্টে খেলোয়াড় বাছাই

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x