সারা নারায়ণগঞ্জ

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন নারায়ণগঞ্জের ২১ কৃতী শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর পক্ষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান। তিনি বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, খারাপ সঙ্গ পরিহার করতে হবে এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন থেকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন নারায়ণগঞ্জের ২১ কৃতী শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x