ফতুল্লায় এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে পাভেল (৩৬) নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৭ টার দিকে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকা থেকে পাভেল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পাভেল ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত জাবেদ মিয়ার ছেলে। তিনি পেশায় দলিল লেখক।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত পাভেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পোষাক তৈরি কারখানার ঐ নারী শ্রমিকের পরিচয় হয়। পরে সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে প্রেমের ফাদেঁ ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলে।
বিয়ে করার কথা বললে পাভেল যোগাযোগ ব্ন্ধ করে দেয়। রোববার রাতে পাভেল কে ইসদাইর বুড়ির দোকান এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আটক করে জরুরী সেবা ৯৯৯- এ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাভেল সহ ঐ নারীকে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শামীম জানান, রাত সাতটার দিকে জরুরী সেবা "৯৯৯" এ ফোন পেয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকায় গিয়ে দেখতে পান এ নারীর অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা পাভেল কে আটক করে রেখেছে। পরে ঐ নারী সহ পাভেল কে থানায় নিয়ে আসা হয়। ঐ নারীর বরাত দিয়ে তিনি জানান, প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারিরীক সম্পর্কে জড়ায়।বিয়ে করার কথা বললে পাভেল যোগাযোগ ব্ন্ধ করে দেয়।
এঘটনায় ঐ নারী বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে পাভেল কে আসামী করে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন