সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শনে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ৫ নম্বর ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

এ সময় তাঁরা বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কমিটির নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সম্মিলিত সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসর্জনস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিমা বিসর্জন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x