নারায়ণগঞ্জে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সম্পাদক আবু সাঈদ মুন্না বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে নেতারা দাবি করেন, আড়াইহাজারে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এবং রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে।
তারা বলেন, জুলাই বিপ্লবের পর জনগণ একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে ব্যাহত করছে।
বিবৃতিতে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন