নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১১ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি, এসআরবি-১১-এর একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন