সারা নারায়ণগঞ্জ

আড়াইহাজারের যুবদল নেতা সোনারগাঁওয়ে খুন।

নিহত যুবদল নেতা ফকির জহির রহমান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় ফকির জহির রহমান (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির রহমান পাশের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও তিনি কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাগিনা ইসমাইল হোসেন অভিযোগ করেন, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে জহিরের বিরোধ ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ কিংবা এতে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আড়াইহাজারের যুবদল নেতা সোনারগাঁওয়ে খুন।

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x