শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্ত-পূজারিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, প্রতিমার নান্দনিকতা, আলোকসজ্জা এবং ভক্তদের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে এ উৎসব সত্য ও সুন্দরের পথে চলতে মানুষকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সোনারগাঁসহ নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে ভক্তরা যেন নির্বিঘ্নে ও ভক্তিভরে পূজা-অর্চনা করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ জনপদের দীর্ঘদিনের ঐতিহ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।’
জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ জানান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন