সারা নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

রুপগঞ্জে ইয়াবা সহ গ্রেফতার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামসাইর মধ্যপাড়া এলাকার মো. ইসমাইল মিয়া (২৮), মোল্লাপাড়া এলাকার মো. মাসুদ রানা (২৫), টেকবাড়ি এলাকার মো. ফরহাদ মিয়া (২২) এবং বড়বাড়ি এলাকার ওসমান গনি (২৭)। তাঁরা সবাই রূপগঞ্জ থানার কামসাইর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x