পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অমান্য করার দায়ে একটি স্পিনিং মিলকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ রোববার (১১ অক্টোবর) উপজেলার খাদুন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাদুন এলাকায় পরিবেশ আইন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করে আসছিল 'ফারিয়া স্পিনিং মিলস লিমিটেড'। পরিবেশদূষণ রোধে আজ সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশদূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন