সারা নারায়ণগঞ্জ

বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘চোক্কা খোকন’সহ ৩ জন গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের সোনাচড়া এলাকার চোক্কা খোকন (৩৬), রামনগর এলাকার মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বন্দর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১১ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি জামাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

অভিযানে তাঁদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় বন্দর থানায় মামলা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোক্কা খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পারভেজের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে, মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে বন্দর থানার ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘চোক্কা খোকন’সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x